ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মা বিদিশাকে নিয়ে বাবার বাড়িতে থাকতে এরশাদ পুত্র এরিকের জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | মা বিদিশাকে নিয়ে বাবা হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’ বাসভবনে থাকতে চান ছেলে এরিক এরশাদ। এ বিষয়ে গুলশান থানায় আজ সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এরশাদের ছেলে এরিক এরশাদ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, অনেকে অভিযোগ করেছেন বিদিশা জোর করে বারিধারার বাসায় এসেছেন। কিন্তু এরিক নিজে জিডিতে উল্লেখ করেছেন, সে অসুস্থ। এ অবস্থায় বাসায় তার মা বিদিশাকে নিয়ে থাকতে চান। জিডির বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত শুক্রবার এরশাদের ছোট ছেলে এরিক এরশাদের নিরাপত্তার প্রশ্নে নানা অভিযোগ করেন মা বিদিশা। এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’বলে অভিযোগ করেন বিদিশা। তার অভিযোগের তীর এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দিকে।
গত বৃহস্পতিবার রাতে অনেকটা জোর করেই বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসভবনে ওঠেন বিদিশা। ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকেন তার ছেলে এরিক। গত রোববার (১৭ নভেম্বর) বিকেলে এ বিষয়ে নিজের ফেসবুকে এরিকের একটি ভিডিও প্রকাশ করেন বিদিশা। তাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এরিককে বলতে শোনা যায়, ‘প্রিয় হোম মিনিস্ট্রি আঙ্কেল, আমি এরিক বলছি। আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে খেতে দেয়া হতো না। আমার লিগ্যাল গার্ডিয়ান আমার চাচা জিএম কাদের না, আমার মা। সেক্ষেত্রে ওনার (জিএম কাদের) তো কোনো রাইট নাই, আমাদের এ রকম টর্চার করার।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মা বিদিশাকে নিয়ে বাবার বাড়িতে থাকতে এরশাদ পুত্র এরিকের জিডি

আপডেট সময় : ১০:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯