ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মিনিটেই পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি; 
ময়মনসিংহের গৌরীপুরে এক মিনিটেই প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমে গেছে ৮০ টাকা। রোববার পেঁয়াজ ও নিত্যপণ্যের বাজার দেখতে যান গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞা। তিনি ব্যবসায়ীদের সঙ্গে পেঁয়াজের অস্বাভাবিক বাজার নিয়ে কথা বলায় এক মিনিটে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমে গেছে ৮০ টাকা।

আলোচনায় ২৬০ টাকার স্থলে প্রতি কেজি পেঁয়াজের মূল্য নির্ধারিত হয় ১৮০ টাকায়।

এ দিকে পেঁয়াজ ব্যবসায়ী মাহতাব উদ্দিন জানান, ২৩০ টাকা কেজিতে আড়ৎ থেকে তিনি পেঁয়াজ কিনে আনেন। প্রতি বস্তায় ৩-৪ কেজি থাকে পচা-নষ্ট। তাই ২৬০ টাকার কমে বিক্রি এই মুর্হূতে সম্ভব নয়।

আড়তের মালিক মো. সাদির উদ্দিন জানান, তিনি প্রতি কেজি এখন থেকে ১৭৫ টাকায় বিক্রি করবেন। খুচরা বিক্রেতারা প্রতিশ্রুতি দেন প্রতি কেজি ৫ টাকা লাভে ১৮০ টাকায় বিক্রি করবেন। পণ্য সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে তারা দামও নিম্নমুখী করে দিবেন।

‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানে গৌরীপুরের ব্যবসায়ীরা অঙ্গীকার করেন নির্ধারিত পণ্যের চেয়ে অতিরিক্ত মূল্য নিবেন না।

বাজার মনিটরিংয়ে অংশ নেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোখলেছুর রহমান বাবুল, ব্যবসায়ী ঐক্য সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আলী আকবর আনীছ।

অপরদিকে শনিবার গৌরীপুর হাটের দিনে পেঁয়াজ কোথাও ৩০০ টাকা, কোথাও ২৬০ টাকা, কোথাও ২২০ টাকা, কোথাও ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিঞার বাজার মনিটরিংয়ে মুর্হূতের মাঝে পেঁয়াজের দাম ১৮০ টাকা নেমে আসায় ধন্যবাদ জানান পৌর শহরের দাপুনিয়ার মো. সাদেকুর রহমান সাদেক।

এ দিকে নিয়মিত বাজার মনিটরিংয়ের অনুরোধ জানান খুচরা ব্যবসায়ী আবুল মিয়া। তিনি বলেন,আড়ৎ ঠিক থাকলে সব ঠিক!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মিনিটেই পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা!

আপডেট সময় : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯