ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

ওমর ফারুক, সাভার | 

বিরোধী দল বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপি আজ পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপি নেতারাও আজ বিএনপির সঙ্গে থাকতে চাইছে না। বিএনপির আজকে আর কোনো রাজনীতি নেই, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, বিএনপি আজ বাংলাদেশ নালিশ পার্টি। নালিশ ছাড়া তাদের আর কোনো পুঁজি নাই। বিদেশিদের কাছে নালিশ করে, প্রেস ব্রিফিং করে নালিশ করে, এই তাদের সম্বল। আন্দোলনের ডাক দেয়, আষাঢ়ের তর্জন-গর্জনের মতো হাঁকডাক দেয়, জনগণ সাড়া দেয় না। এ আন্দোলনের কোনো মূল্য নাই’।

শুক্রবার বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বলেন। পরে তিনি আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল আলম রাজীবের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, শেখ হাসিনা আজ আমাদের মুক্তির সংগ্রামের কান্ডারি। আওয়ামী লীগে কোনো অস্থিরতা নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। একজন নেতার পেছনে আমরা ঐক্যবদ্ধভাবে আছি। তিনিই আমাদের একমাত্র অভিভাবক’।

কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিযোগিতা আছে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা নেই, অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগ থেকে কেউ যেতে চাইছে না। বরং আমরাই দূষিত রক্তগুলোকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন বিএনপির বড় বড় উইকেট পড়ে যাচ্ছে’।

অনুপ্রবেশকারী সবাই খারাপ লোক নয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘ক্লিন ইমেজের অন্য দলের লোকজনকেও আমরা দলে সদস্যপদ দিই। কিন্তু যারা খারাপ লোক, সন্ত্রাসী, দাগি চাঁদাবাজ, তাদের নেতৃত্বে রাখা যাবে না। নেত্রীর কাছে তালিকা আছে। তালিকা ধরে ধরে যদি কোনো কারণে কেউ ঢুকেও পড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না’।

আয়োজিত অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনে সাংসদ ও র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা: কাদের

আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯