ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শিবিরকে সাহসী ভূমিকা রাখতে ‘উৎসাহ দিলেন’ ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | 

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সাহাসী ভূমিকা রাখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উৎসাহ দিয়েছেন।

এমন দাবি করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগ।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন স্বাক্ষরিত বিবৃতির সঙ্গে পাঠানো ছবিতে দেখা যায়, মির্জা ফখরুল শিবির নেতাদের কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন।

বিবৃতিতে দাবি করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন শিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন, সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামসহ সংগঠনের কয়েকজন নেতা।

এতে বলা হয়, ‘ ছাত্রশিবিরের ২০২০ সালের প্রকাশনা সামগ্রী মির্জা ফখরুলকে উপহার হিসেবে দেওয়া হয়। তিনি এসব প্রকাশনা সামগ্রীর ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রশিবিরকে অভিনন্দন জানান।’

আরো বলা হয়, ‘বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান সরকারের অপশাসন ছাত্রসমাজ নিজেদের জীবন দিয়ে প্রতিরোধ করছে। ইসলাম, দেশ, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ ও যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি, তাদের হাত ধরেই জাতি ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তিনি ছাত্রশিবিরকে এক্ষেত্রে সাহসী ভূমিকা অব্যাহত রাখার জন্য উৎসাহ দেন।’

বিবৃতিতে বলা হয়, ‘শিবির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা ও দ্রুত মুক্তির জন্য দোয়া করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিবিরকে সাহসী ভূমিকা রাখতে ‘উৎসাহ দিলেন’ ফখরুল

আপডেট সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯