ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

খালেদার আঙুলগুলো বেঁকে গেছে, অসম্ভব ব্যথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ

জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে বলে আবারও জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। চিকিৎসকরা নিয়মিত আসলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসার উন্নতি হচ্ছে না বলেও তার দাবি।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম।

বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন সদস্য বেলা সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম। তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, তার শরীর ভালো না, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুল বেঁকে গেছে, প্রায় অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না, এই অবস্থা তার। তার উন্নত চিকিৎসা দরকার।

তিনি বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে, হাতের আঙুলগুলো দিয়ে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না। বুঝতে পারেন, এরকম অবস্থা তার।

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ, তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, নিজে হাতে তুলে খেতে পারেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খালেদার আঙুলগুলো বেঁকে গেছে, অসম্ভব ব্যথা

আপডেট সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯