ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

টাকার ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ; 
অবশেষে একাধিক টাকার নোটের বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ সোমবার জেলা পুলিশ তাকে ডিবি থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-১) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-১) মমিনুল ইসলাম জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার টাকার নোটের বান্ডিলের উপর ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গত ৬ নভেম্বর সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়।

ফেসবুকের ওই পোস্টে দেখা যায়, একজন লোক একটি গাড়ীর মধ্যে টাকার নোটের বান্ডিলের ওপর ঘুমিয়ে আছেন। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়ারলেস সেট। ছবিটির নিচে একটি লেখা রয়েছে ‘অভিযান পরিচালনা করে ক্লান্ত নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আরিফ মাইক্রোবাসের ভেতর টাকার উপর এভাবেই ঘুমিয়ে পড়েন।’

ছবিটি নিজের বলে স্বীকার করে ডিবির এসআই মো. আরিফ জানান, ছবিটা ৪ থেকে ৫ মাস আগের। আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। মায়ের অসুস্থতার টেনশনে ইচ্ছা না থাকা শর্তেও গাড়ীতেই ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওইসময় কেউ ছবিটা তোলে। তাছাড়া গাড়িটাও প্রায় ৩ মাস আগে ব্যবহার করা হয়। এ ছবি কোন এলাকায় সেটাও এখন আর মনে নেই। আমার মনে হয় কেউ তার স্বার্থ হাসিলের জন্যই এ কাজটি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাকার ওপর ঘুমিয়ে থাকা ডিবির সেই এসআই প্রত্যাহার

আপডেট সময় : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯