ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

আপিল বিভাগে আটকে গেল লতিফ সিদ্দিকীর জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ৩৬২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দুর্নীতির মামলায় দেওয়া হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছে। দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার ওই জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়।
আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
সর্বোচ্চ আদালত দুদককে এই এক সপ্তাহের মধ্যে ওই জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে।
গত ১১ নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে এসেছে দুদক।
উল্লেখ্য, টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আপিল বিভাগে আটকে গেল লতিফ সিদ্দিকীর জামিন

আপডেট সময় : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯