ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মন্ত্রিসভায় শপথ নিতে ‘ফোন পেয়েছেন’ যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে, তাতে যোগ দেওয়ার ডাক পেয়েছেন টিপু মুনশি, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শ ম রেজাউল করিম, গোলাম দস্তগীর গাজী, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরীসহ নতুন কয়েকজন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাঝখানে পাঁচবছর মন্ত্রিসভার বাইরে থাকলেও সোমবার শপথ নেওয়ার ডাক পেছেন।

বিদায়ী সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আ হ ম মুস্তফা কামাল, আনিসুল হক, মোস্তাফা জব্বার এবং প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান জাবেদ, এম এ মান্নানও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন।

নতুন সরকারের মন্ত্রিসভায় যারা স্থান পাচ্ছেন, তাদের নাম ও দপ্তর জানিয়ে রোববার বিকালে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে।

নতুন মন্ত্রীদের শপথের জন্য রোববার সকাল থেকেই প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ। আলাদা আলাদা ফাইল ও শপথ ফোল্ডার প্রস্তুত করার পাশাপাশি ফোন করে জানানো হয় মন্ত্রিসভার হবু সদস্যদের।

বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিপরিষদ সচিবকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। ওই সময়ই তার হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান।

“নতুন মন্ত্রিসভায় ৩০ জনের মত নতুন মুখ থাকতে পারে, সেই হিসেবে বর্তমান মন্ত্রিসভায় ২৫ জনের মত সদস্য বাদ পড়তে যাচ্ছেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মন্ত্রিসভায় শপথ নিতে ‘ফোন পেয়েছেন’ যারা

আপডেট সময় : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯