ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ব্যাখ্যা চেয়ে মেননকে ১৪ দলের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও জাতীয় সংসদের সদস্য রাশেদ খান মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি এক মন্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে ১৪ দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসভবনে ১৪ দলীয় জোটের এক অনানুষ্ঠানিক বৈঠকের এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান মেননের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

গত ১৯ অক্টোবর (শনিবার) বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মেনন বলেন, ‘বিগত নির্বাচনে প্রধানমন্ত্রীসহ আমিও বিজয়ী হয়ে এমপি হয়েছি। এরপরও আমি সাক্ষী বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

বৈঠকে রাশেদ খান মেননের সাম্প্রতিক বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে করা ওই মন্তব্যের বিস্তারিত আলোচনা হয়। পরে বৈঠকে সর্বসম্মিতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেনন যে বক্তব্য প্রদান করেছেন, তার ব্যাখ্যা চাওয়ার চিঠি প্রেরণ করা হবে। পরে রাতেই চিঠি পাঠানো হয়।

১৪ দলের বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। কেন্দ্রীয় ১৪ দল দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছে।

দ্রুত সময়ের মধ্যে মামলা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ১৪ দল। একই সাথে বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারনম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের রেজাউর রশীদ খান, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যাখ্যা চেয়ে মেননকে ১৪ দলের চিঠি

আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯