ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শেয়ারপ্রতি দেড় টাকা দেবে এস্কয়ার নিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ দেড় টাকা করে পাবেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জানুয়ারি। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৩৭ পয়সা। আর ২০১৯ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৪৯ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামী রোববার কোম্পানিটির শেয়ার দামের কোন সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেয়ারপ্রতি দেড় টাকা দেবে এস্কয়ার নিট

আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯