ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পুলিশের এলিটফোর্স র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সিএসএফ কর্মকর্তা কর্নেল ইসহাককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র‌্যাব-৪। পরে র‌্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্ণেল ইসহাক খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র‌্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেছেন। মামলা নং ৪২। র‌্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের দুজনকেই গ্রেফতার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এই মামলা করেছে র‌্যাব।

এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেজর হাফিজকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান।

দিদার জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে।

তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমেদের আজকে (শনিবার) বরিশাল যাওয়ার কথা ছিল।

হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, শনিবার তাকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তিনি জানেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

আপডেট সময় : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯