ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।

চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে ওমর ফারুকের নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য বিবরণীসহ পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

এর আগে, র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির ভিত্তিতে জি কে শামীমসহ তার স্ত্রী ও তাদের মায়ের সব ব্যাংক হিসাবও জব্দ করে বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১২ জনের ব্যাংক হিসাবও তলব করা হয়।

শাওন ও সম্রাট ছাড়া বাকি যে ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন— ফারজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এস এম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়াল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব

আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯