ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিসিবির সেই লোকমান আবারও ২ দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

এদিকে লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় র‌্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিসিবির সেই লোকমান আবারও ২ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯