ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তের আহ্বান মেননের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক খুলনা

দুর্নীতিবাজদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, ব্যবস্থার বদল ছাড়া দুর্নীতির এই সর্বগ্রাসী আক্রমণ বন্ধ করা যাবে না। দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। কোনো অজুহাতেই তাদের ছাড় দেয়া যাবে না।

শনিবার বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সাময়িক অভিযান কিছু চমক সৃষ্টি করেছে। তবে এ দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে।

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর দুরাবস্থা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) মজুরি কমিশন বাস্তবায়ন না করে পাটকল শ্রমিক ও পাট শিল্পের প্রতি শত্রুতামূলক আচরণ করা হচ্ছে। পাট শ্রমিকদের পিএফের টাকাও তারা পান না। অবসর সুবিধার তো প্রশ্ন নেই। এর মাধ্যমে সরকারি পাটকলগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্ধ পাটকল চালু ও পাটশিল্প রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। কতিপয় অধস্তন কর্মকর্তাদের পরিকল্পিত চক্রান্তে এ শিল্প ধ্বংস করা হচ্ছে।

তিনি উন্নয়নের পাশাপাশি ধনী-গরিব বৈষম্য হ্রাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, জেলা সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান, আনসার আলী মোল্লা, দেলোয়ার উদ্দিন দিলু, শেখ মফিদুল ইসলাম, এস এম ফারুক উল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তের আহ্বান মেননের

আপডেট সময় : ০৮:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯