সংবাদ শিরোনাম :
বরিশালে ছাত্রদলের ঝটিকা মিছিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরের সদর রোডে এ মিছিল করা হয়।
বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এসময় তারা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার বিচার দাবি করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।























