ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শুধু ছাত্রলীগ নয়, আ’লীগও সন্ত্রাসী দল : মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩১ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিবেদকঃ

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে বিকেলে রাজধানীর ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর – নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিসাধীন আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব একথা বলেন। পাশপাশি তিনি এই ঘটনার নিন্দা জানান।

সোমবার বিকেল সাড়ে ৪টায় বিএনপি মহাসচিব কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আহত ছাত্রদল নেতা-কর্মীদের দেখতে যান। এসময় তিনি তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। বিএনপি মহাসচিব তাদের চিকিসার খোঁজ-খবরও নেন। এ সময় সাবেক ছাত্র নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শহিদুল ইসলাম বাবুল, ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন,‘অত্যন্ত সফল সম্মেলন ও নির্বাচনের পর জাতীয়তাবাদী ছাত্রদল নতুন উদ্যোগ নিয়ে নতুন একটা স্বপ্ন সৃষ্টি করে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রবেশ করছিল। ঠিক সেই সময়ে আওয়ামী সন্ত্রাসীরা বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা আজকে ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ নেতা-কর্মীদের ওপরে যে আক্রমণ চালিয়েছে- এটা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলে মনে করছি। আমরা মনে করি, ছাত্রদলের উপরে এই হামলা গণতন্ত্রের উপরে হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলায় ২০/৩০ জন আহত হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এই হামলার সময়ে দায়িত্ব পালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হন। এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসও আহতদের দেখতে যান।

বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আওয়ামী লীগ সব সময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই। ছাত্র রাজনীতির যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করার জন্যে একটা পায়তারা। কারণ বিভিন্ন পত্র-পত্রিকায় গত কয়েদিন ধরে আমরা যা দেখছি যে চাঁদাবাজী, টেন্ডারবাজী, সব রকমের অন্যায়-অপকর্ম তারা করছে। সন্ত্রাস তারা সব সময় করে এসেছে। সেই সন্ত্রাসের একটা নজির আজকে দেশবাসী দেখতে পেলো।’

তিনি বলেন,‘আমরা বিশ্বাস করি, সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রদল জেগে উঠেছে। এই ছাত্রদল নিশ্চয়ই নিঃসন্দেহে তারা অত্যন্ত সুসংগঠিত হতে পারবে এবং দেশের ছাত্র রাজনীতিতে বিশেষ করে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে তারা তাদের যে অবদান, সেই অবদান অবশ্যই রাখতে সক্ষম হবে। সন্ত্রাসীরা কখনো জয়ী হতে পারে না। তারা অবশ্যই এই ছাত্রদলের নেতৃত্বেই পরাজিত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শুধু ছাত্রলীগ নয়, আ’লীগও সন্ত্রাসী দল : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯