ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের এমপি তানভীরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে মামলা করেছেন হামলায় আহত স্থানীয় এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার গোপালপুরের হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা টাঙ্গাইলের গোপালপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেন।

গত রবিবার গোপালপুরের নগদা শিমলা বাজার মোড়ে একদল যুবক ছাত্রলীগ নেতা জুয়েল রানাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করে।
আদালতের পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, বিচারক শামছুল হক মামলার মূল কাগজপত্র দাখিল সাপেক্ষে আদেশের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ রেখেছেন।

মামলার নথি থেকে জানা যায়, বাদী জুয়েল রানা গত রবিবার দুপুরে গোপালপুরের নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মনোনীত প্রার্থীদের নিয়ে মিটিং শেষে নগদা শিমলা বাজার মোড়ে একটি সেলুনে চুল কাটার জন্য যান। সেখানে রাজনৈতিক মত বিরোধের জেরে এমপি তানভীর হাসানের হুকুমে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। রানা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার অন্য আসামিরা হলেন- গোপালপুর উপজেলার ডুবাইল দক্ষিণ পাড়ার মৃত এরশাদের ছেলে শফিকুল ইসলাম শফিক, মো. সোবাহানের ছেলে ইকবাল হোসেন, দক্ষিণ গোপালপুরের রশিদের ছেলে মিলন, মৃত লাল মিয়ার ছেলে কবির, নজরুল ইসলামের ছেলে জুয়েল, গোপালপুর কাজিবাড়ীর আব্দুল মজিদের ছেলে লাভলু, কোনাবাড়ী বাজারের মৃত আকবর হোসেনের ছেলে রিপন ও কাচারি পাড়া নন্দনপুরের মৃত নান্নুর ছেলে বাবু।

তারা এমপির মদদপুষ্ট বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর আইনজীবী গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলেন, এই মামলায় এমপি তানভীর হাসান ছোট মনিরসহ নয়জনকে আসামি করা হয়েছে এবং এমপিকে করা হয়েছে হুকুমের আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলের এমপি তানভীরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

আপডেট সময় : ১১:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯