ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৫৩ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর শাহজাহানপুরের বাসায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে বুধবার মির্জা আব্বাসের বাসায় রাত সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ১২টা নাগাদ। এরপর ১ ঘণ্টার বিরতি নিয়ে ভোট গণনা শুরু হয় রাত দেড়টায়। এর আগে স্কাইপিতে প্রার্থী ও কাউন্সিলদের মতামত নেন তারেক রহমান।

প্রার্থীরা জানান, তাদের উপস্থিতিতে যেন ভোট গণনা হয়। পরে কাউন্সিল ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়। ৫৬৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্টিং হয় ৪৮১টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রদলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক শ্যামল

আপডেট সময় : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯