ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফেরাউন-নমরুদ-হিটলার টিকতে পারেনি, আপনারাও পারবেন না: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

নির্যাতন-নিপীড়ন-হত্যা করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে উদ্দেশে করে তিনি বলেন, ‘ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, মুসোলিনি পারেনি, হিটলার পারেনি, আইয়ুব খান পারেনি, এরশাদ পারেনি। একাত্তরের পর আওয়ামী লীগও পারেনি, আপনারাও পারবেন না। ’

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে-কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না। ’

গণতন্ত্রের পক্ষ শক্তিকে সরকার নিশ্চিহ্ণ করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের সরকার নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের পথকে বন্ধ করে দিচ্ছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গণতন্ত্রের জন্য যিনি সারাটা জীবন লড়াই করেছেন সেই নেত্রী কারারুদ্ধ করে রাখা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের ঐক্য সবচেয়ে বড় ঐক্য। আসুন সবাই মিলে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনে নামি।

খালেদার জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘জামিন নিশ্চিত করতে হবে। কেন তাকে আটকে রেখেছেন? এত ভয় পান কেন?’

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে শোভন-রাব্বানীর অপসারণ নিয়ে মির্জা ফখরুল বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেরাউন-নমরুদ-হিটলার টিকতে পারেনি, আপনারাও পারবেন না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯