ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মইনুলের গ্রেফতার উদ্বেগ বাড়িয়েছে : ড. কামাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ ৩৮৭ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক; সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট অাইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। তবে মইনুল হোসেনের গ্রেফতার জতীয় ঐক্যফ্রন্টে কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন তিনি।

মইনুল হোসেনের গ্রেফতার প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, একটি মানহানির মামলায় মইনুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনার অারেকটি মামলায় তিনি অাজ জামিন নিয়েছেন। এরপরও একের পর এক মামলা এবং গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে অাতঙ্কের। মইনুল হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন।

মইনুল হোসেনের গ্রেফতার জাতীয় ঐক্যে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, অামরা জনগণের অধিকারের জন্য ঐক্য গড়েছি। সেখানে মইনুল হোসেনের মতো অরাজনৈতিক ব্যক্তিরাও ভূমিকা রাখছেন। সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি।

তিনি বলেন, অাগামীকাল মামলার নথি দেখে অাদালতে মুভ (শুনানি) করব। মইনুল হোসেনের জামিনের জন্য অবশ্যই অাদালতে দাঁড়াবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মইনুলের গ্রেফতার উদ্বেগ বাড়িয়েছে : ড. কামাল

আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮