ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

‘স্থাপত্য শিল্পের বিকাশ আমাদের জন্য গর্বের ও অহংকারের’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, স্থাপত্য শিল্পের বিকাশ আমাদের জন্য গর্বের ও অহংকারের। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে স্থাপত্যশিল্পের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশি স্থপতিদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ডিজাইন অ্যাওয়ার্ড-২০১৮ এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিজয় দিবসে এ আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা স্বর্ণপদক পেয়েছেন তারা সবাই আমার সমসাময়িক ও ঘনিষ্ঠ বন্ধু। আর তরুণ যেসব স্থপতি অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের কাজ আমাকে মুগ্ধ করেছে। পুরস্কারপ্রাপ্ত সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরকে পুরোপুরি সুন্দর ও পরিকল্পিত করে গড়ে তোলা কঠিন কাজ। কিন্তু আমরা আমাদের ছোট ছোট শহরগুলোকে সুন্দর ও পরিকল্পিত করে গড়ে তুলতে পারি।

আসাদুজ্জামান নূর বলেন, ভবিষ্যতে যাতে স্থাপত্যশিল্পে অবদানের জন্য সর্বোচ্চ জাতীয় পুরস্কার দেয়া যায়, সেজন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেবেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি কাজী এম আরিফ।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ডিজাইন অ্যাওয়ার্ড-২০১৮ ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট স্বর্ণপদক-২০১৮ এর পটভূমি উপস্থাপন করেন যথাক্রমে অ্যাওয়ার্ড সমন্বয়ক স্থপতি জিয়াউল আলম ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট স্বর্ণপদক মনোনয়ন কমিটির আহবায়ক স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সম্পাদক (পেশা) স্থপতি দেওয়ান শামসুল আরিফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘স্থাপত্য শিল্পের বিকাশ আমাদের জন্য গর্বের ও অহংকারের’

আপডেট সময় : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮