ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তালতলীতে আসামি ধরতে গিয়ে এএসআই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি: 
আসামি ধরতে গিয়ে বরগুনার তালতলী থানার এএসআই আবুল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার তালতলী-আমতলী সড়কের কচুপাত্রা গ্রামের নূর মিয়া চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় নিজ মোটরসাইকেলে চাপা পড়ে তিনি মারা যান।

নিহত আবুল হাসানের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কয়া গ্রামে। তালতলী থানার এএসআই ছিলেন।

জানা গেছে, তালতলী থানায় আসা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে কচুপাত্রা গ্রামে যাচ্ছিলেন এএসআই আবুল হাসান। ঘটনাস্থলের কাছাকাছি গেলে অপর একটি মোটরসাইকেল দেখে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালতলী থানার ওসি তদন্ত আরিফুল ইসলাম জানান, এএসআই আবুল হাসান ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল দেখে হাইড্রোলিক ব্রেক ধরলে তার গাড়িটি ছিটকে নিজের শরীরের ওপর পড়ে। এতে মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। আবুল হাসানের লাশ তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তালতলীতে আসামি ধরতে গিয়ে এএসআই নিহত

আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯