ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এরশাদের আসনে জাতীয় পার্টির প্রার্থী সাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

বাবা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আসন রংপুর-৩ এ জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রোববার এ ঘোষণা দেন। গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ মারা যান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর। এ আসনে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আওয়ামী লীগ শনিবার এ আসনে রেজাউল করিমকে মনোনয়ন দেয়। রেজাউল করিম রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এ আসনে নিজ দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না দলটি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক পিপলস পার্টির রিটা রহমানকে সমর্থন দিচ্ছে তারা। রিটা রহমান বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন। রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিতি রংপুর– ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলটির মধ্যে আলোচনা চলছিল। এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদসহ এ আসনে পাঁচজন দলীয় মনোয়ন চান। বাকি মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন এরশাদের ভাগনি (মেরিনা রহমানের মেয়ে) মেহেজেবুন নেছা টুম্পা, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক।

তবে শেষতক শনিবার রাতে রওশন ও কাদেরপন্থী নেতারা একত্র হয়ে একটা সুরাহা করেন। সেই সমাধান সূত্র হলো, জি এম কাদের দলের চেয়ারম্যান থাকবেন আর রওশন এরশাদ হবেন বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ ঘোষণা দেন। এরপরই তিনি রংপুর-–৩ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এরশাদের আসনে জাতীয় পার্টির প্রার্থী সাদ

আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯