ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রোববার বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে পরিবেশিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন ও মো. আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী ও হাসনা জাহান খানম প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৪৭তম বিজয় বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা ও দুই লক্ষ মা-বোনদের যাদের সম্ভ্রমের বিনিময় এ মহান স্বাধীনতা অর্জন করেছি।

তিনি বলেন, এর মধ্যে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি এবং অর্থনৈতিক মুক্তির পথে রয়েছি। বিশেষ করে বিগত দশ বছরে আমরা উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছি।

তিনি আরও বলেন, আজকের বিজয়ের এ দিনে স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনাবহ সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নন্দিতা ও ইউসুফ। শিল্পী ইউসুফ একে একে গেয়ে শোনান- যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, এক তাজমহল গড় হৃদয়ে তোমার, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো…ইত্যাদি।

অন্যদিকে শিল্পী নন্দিতা পরিবেশন করেন- এ সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব…ইত্যাদি গান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দুইটি মনোমুগ্ধকর নৃত্য। নৃত্যানুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ান। সবশেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী সমীর দেওয়ান।

এর আগে সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন

আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮