ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ৩২৬ বার পড়া হয়েছে

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশতম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে ভারত। বুধবার (১২ ডিসেম্বর) ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বাংলাদেশ হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি দল বাংলাদেশের সাধারণ নির্বাচনের সংবাদ কভার করতে যাবে।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশি ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন।

সূত্র জানিয়েছে, নির্বাচনের সংবাদ কভার করতে কলকাতাভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

আপডেট সময় : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮