ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র হলেন সারওয়ার-বিন-কাশেম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মুখপাত্র (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে আর্মি গলফ ক্লাবে রাজধানীর অপরাধবিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানান আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে তিনি সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব (চলতি) পালন করবেন।

এএসপি মিজান জানান, পদোন্নতির কারণে নিজের বাহিনীতে ফিরছেন লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান। তিনি র‌্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাবের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বও পালন করে আসছিলেন।

র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।’

উল্লেখ্য, সারওয়ার-বিন-কাশেম ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র হলেন সারওয়ার-বিন-কাশেম

আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯