ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায়ই পাবেন ওমরা ভিসা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯ ৩১০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক;
পবিত্র হজের পর শুরু হতে যাচ্ছে ওমরা ভিসা দেয়ার কাজ। চাইলে যে কেউ ২৪ ঘণ্টায় পেতে পারেন ওমরার ভিসা। যেসব মুসলিম ওমরাহ পালনে আগ্রহী তারা সৌদি দূতাবাসে না গিয়ে অনলাইনে ২৪ ঘণ্টায় পাবেন ওমরা ভিসা।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসে না গিয়ে ২৪ ঘণ্টায় ওমরা ভিসা সরবরাহের অনুমতি দিয়েছেন বলে জানা যায়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উধ্র্বতন কর্মকর্তা আব্দুল আজিজ ওয়াজ্জান দৈনিক পত্রিকা ওকাজকে বলেছেন, ‘ওমরাহ পালনে ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে ভিসার জন্য দূতাবাসে যেতে হবে না। নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ২৪ ঘণ্টা ই-ভিসা সুবিধা দেবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।’

তিনি আরো বলেন, ‘আগামী মৌসুমে ওমরাহ পালন করতে ইচ্ছুক ১০ মিলিয়ন ব্যক্তিকে ২৪ ঘণ্টা অনলাইনে ই-ভিসা সুবিধা দেবে সৌদি।’

ওমরা ভিসা প্রদানের এ নতুন ওয়েবসাইটের নাম দেয়া হয়েছে- ‘দ্য সেন্ট্রাল প্লাটফর্ম ফর দ্য ইলেক্ট্রনিক ইস্যুয়েন্স অফ ওমরা ভিসাস’ (The central platform for the electronic issuance of Umrah visas)। এ ওয়েবসাইট আগামী ওমরাহ মৌমুমে দ্রুত ওমরা ভিসা প্রাপ্তিতে সহায়ক হবে।

তিনি আরো যোগ করেন, ‘হজ ও ওমরার ইতিহাসে এবারই (২০১৯ সালে) প্রথম বিনামূল্যে মক্কার মসজিদে হারাম থেকে মিনা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করে সফলতার সঙ্গে সেবা দিয়েছে সৌদি হজ ও ওমরা কর্তৃপক্ষ।

সৌদি আরবের তাওয়াফা পরিবহন সংস্থার প্রধান আদিল ক্বারীর তথ্য মতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও তুরস্কের প্রায় ৪৩ হাজার হজযাত্রী এ সেবা গ্রহণ করেছেন।

১০ জিলহজ মোতাবেক তথা ঈদ-উল-আজহার দিনও ১৫০টি প্রথম শ্রেণীর বাস দীর্ঘ ৩০ ঘণ্টা মিনা থেকে মসজিদে হারামে আসা-যাওয়া করে হজযাত্রীদের সেবা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৪ ঘণ্টায়ই পাবেন ওমরা ভিসা!

আপডেট সময় : ০৩:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯