ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভারতীয় নাগরিক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি!     

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

যদি কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের একটি জেলা কমিটির সভাপতি হন, কেমন হয় ! এটি কোনও অলীক ঘটনা নয়, বাস্তবেরই ঘটনা! এমন একটি ঘটনা ঘটেছে ফরিদপুরে।

ফরিদপুর জেলা আওয়ামীলীগের নতুন সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা ভারতীয় নাগরিক। যদিও তিনি একই সঙ্গে বাংলাদেশেরও নাগরিক।

গত ২২ মার্চ জেলা আওয়ামীলীগের সম্মেলনে এডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতি নির্বাচিত হন। ওই সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ মাসুদ হোসেন। এক সময়ের জেলা জাতীয় পার্টির নেতা সুবল চন্দ্র সাহা জেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ছিলেন। ফরিদপুর শহরের একটি বাড়ি বিক্রির বিতর্কিত নানা ঘটনাবলীর সাথে সম্পৃক্ত থাকায় ফরিদপুরের অনেকের কাছেই সুবল চন্দ্র সাহা তার নিজের গ্রহণযোগ্যতা হারান।

ফরিদপুরে আওয়ামীলীগের রাজনীতি থেকে ত্যাগী নিবেদিত প্রাণ নেতাকর্মীদের হটিয়ে বিএনপি-জামায়াত থেকে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ন্ত্রণে জেলা আওয়ামীলীগ পরিচালনার যে অপকৌশল প্রবল ক্ষমতাধর চক্রটি নিরন্তর করে যাচ্ছে, এডভোকেট সুবল চন্দ্র সাহা সেই চক্রেরই অনুগত। তিনিই যখন জেলা আওয়ামীলীগের সভাপতি হন, তখন দলের ত্যাগী নেতাকর্মীদের শিবিরে প্রবল হতাশার ঝড় বয়ে যায়।

আর এই অবস্থাতেই গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে এডভোকেট সুবল চন্দ্র সাহা, যিনি ফরিদপুর জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, তিনি ভারতীয় নাগরিক। ভারতের পশ্চিম বাংলার দমদম এলাকার ভোটার তিনি। সাম্প্রতিক ভোটার তালিকায় তার ভোটার নম্বর BWC4003570 । ভোটার তালিকায় তার বাবার নাম মতিলাল সাহা লেখা রয়েছে। বয়স ৭২। রয়েছে পূর্ণাঙ্গ ঠিকানাও।

এ ব্যাপারে কথা বলতে এ প্রতিবেদক এডভোকেট সুবল চন্দ্র সাহার মোবাইল নাম্বারে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার ঘনিষ্ঠ আত্মীয় এডভোকেট চিরঞ্জীব রায়ের সঙ্গে এই প্রতিবেদকের বিস্তারিত কথা হয়। প্রতিবেদক তাকে জানান, ভারতীয় ভোটার তালিকায় প্রকাশিত নাম সম্পর্কে আমি সুবল চন্দ্র সাহার প্রতিক্রিয়া জানতে চাই। তিনি প্রতিবেদককে প্রথমে বলেন, তাঁর সঙ্গে কথা বলে তিনি জানাবেন। পরে চিরঞ্জীব প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন, তাকে শান্ত করতে, কিন্তু সুবল চন্দ্র সাহার কোনও প্রতিক্রিয়ার কথা বলেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতীয় নাগরিক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি!     

আপডেট সময় : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯