সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল হচ্ছে : ওবায়দুল কাদের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে। তিনি আরও বলেন, তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। তারা বলছে জরুরি অবস্থা জারি করতে। আমরা বলছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।
























