ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করে জাতীয় পার্টি। বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই। রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

তিনি বলেন, আগামী সব নির্বাচনে জাতীয় পার্টি যেন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জিএম কাদের। তিনি মরহুম শামীম কবিরের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শামীম কবিরের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

এ সময় জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, দেশের মানুষ এখনও হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের সুশাসন মনে রেখেছেন। এরশাদের শাসনামলেই ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পেরেছেন। তখন দেশে খুন, গুম ও নৈরাজ্য ছিল না। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির সেবার রাজনীতি কথা আমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সাত্তার গালিব, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে আফসার উদ্দিন, মামুনুর রশীদ, আল ইমরান চৌধুরী, কাইসার আহমেদ হামিদ, সমির সরকার, সালামত আলী, এনামুল হক রাশেদ, ফারুক হোসেন আপন, সাইফুল, জসীম, আজিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংগ্রাম করে আস্থা অর্জন করবে জাতীয় পার্টি : জিএম কাদের

আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯