ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গুজবের ফ্যাক্টরি বিএনপির কেন্দ্রীয় অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

ছেলেধরা গুজব ছড়ানোর জন্য সরাসরি বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে গুজবের ফ্যাক্টরি।

শনিবার ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপির কেন্দ্রীয় অফিস একটা গুজবের ফ্যাক্টরি। সেখান থেকে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একদিকে অপ্রপচার করছে, অন্যদিকে নানা গুজব রটাচ্ছে। গুজব থেকে গণপিটুনি, এই গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে।

সরকারের কাছে এই বিষয়ক তথ্য থাকার দাবিও করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, আমরা জানি, তারা কী করছে, কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে? দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ, তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির ‘অপপ্রচারের’ কারণে এখন এখন দেশের মানুষ তাদের বিশ্বাস করছে না বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, গল্পের রাখাল বালকের মতো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি আর অবনতি। ডাক্তাররা বলে না, অথচ বিএনপি বলে। অপপ্রচার করতে করতে তারা দেশবাসীর আস্থা এমনভাবে হারিয়ে ফেলেছে যে এখন কোনো সত্য কথা বললেও বিশ্বাস করে না।

সাম্প্রদায়িক শক্তি দেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে জানিয়ে তা প্রতিরোধে আওয়ামী লীগের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও নানামুখী চক্রান্ত দেশের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে। দেশের বাইরেও চালিয়ে যাচ্ছে। এই আতঙ্ক ছড়ানোর সঙ্গে বিদেশে বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে যারা কথা বলছে, এদের যোগসূত্র আছে কি না, এই বিষয়টি আমাদের গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

এসময় ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুজবের ফ্যাক্টরি বিএনপির কেন্দ্রীয় অফিস

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯