ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

থানায় গোঁফ চুরির অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
গোঁফ দিয়েই যায় চেনা। মুখ ও নাকের মাঝে গোঁফ না থাকলে অনেক সময় চেনা ব্যক্তিকেও চিনতে অসুবিধা হয়। আর সেই গোঁফ যদি না জানিয়েই কেউ কেটে দেয়? তাহলে নাপিতের নামেও মামলা দায়ের করতে পারেন খদ্দের! শুনতে অবাক লাগলেও এরকম ঘটনাই ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কানহান এলাকায়।

সম্প্রতি ওই এলাকার একটি সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী কিরণ ঠাকুর। কিন্তু দোকানের মালিক সুনীল কিছু না বলেই তার গোঁফ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনীলের কাছে জানতে চান কিরণ। কিন্তু সেসময় সুনীল তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এরপর ওই নাপিতের বিরুদ্ধে নাগপুর থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন কিরণ।

বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় নাপিতরাও। তাদের সংগঠন নাভিক একতা মঞ্চের তরফ থেকে কিরণকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার কোন সেলুনে যেন কিরণকে ঢুকতে না দেওয়া হয় সেজন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে নাভিক একতা মঞ্চের সভাপতি শরদ ওয়াটকর জানান, নাপিত সুনীলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গোঁফ কাটার আগে ওই যুবককে জিজ্ঞাসা করেছিলেন সুনীল। আর গোঁফ কাটার পরে সে বাড়িও চলে গিয়েছিল।

কিন্তু, সন্ধ্যাবেলা এসেই সুনীলের দোকানে ভাঙচুর চালায় সে। তাই ওই যুবকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের মিটিংয়ে মিথ্যা অভিযোগ জানানোর জন্য তাকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থানায় গোঁফ চুরির অভিযোগ!

আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯