ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি | 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে (৫০) গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর দেড়টার দিকে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেলে বান্দরবান সদরে যাওয়ার পথে শামুকঝিরির আলেক্ষ্যং রাস্তার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ মং মং থোয়াইকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, ‘ঘটনার এখনো আমরা কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীকে পাইনি। তাৎক্ষণিক ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত এবং তাদের ছোঁড়া গুলির দু’টি খোসা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর বলেন, ‘জনসংহতি সমিতির সন্ত্রাসীরা আমাদের থ্রেট জানানোর অংশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের হত্যার তালিকায় আমরা আরো অনেকে আছি।’

এ ব্যাপারে আলাপ করতে চাইলে সোমবার বিকেলে জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদকও কারাগারে থাকায় অন্য কোনো নেতাকর্মী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯