ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।

রাজধানীর বনানীতে সোমবার (২২ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন তারা।

এ সময় জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের একটি দেশ। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই এ দেশের সব ধর্মের মানুষকে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা তার আদর্শই বাস্তবায়ন করে যাব।’

তিনি বলেন, ‘জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরও নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন।’

জাপায় যোগদান করা বিএনপি নেতা সৈয়দ মনজুর হোসেনকে অভিনন্দন জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো শোকাহত। আপনাদের এ যোগদান শোককে শক্তিতে পরিণত করবে।’

এ সময় যোগদানকারী বিএনপি নেতা মঞ্জুর হোসেন বলেন, ‘৮৬ সাল থেকে জনসেবায় বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। এক যুগ হয়ে গেল জনগণের কল্যাণে কাজ করার কোনো সুযোগ পাচ্ছি না। পল্লীবন্ধুর মৃত্যুর পর তার জনপ্রিয়তা দেখে আমি অনুপ্রাণিত হই। এরশাদের আদর্শ ছিল জনকল্যাণমূলক। এরশাদের অহিংস রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয় পার্টিতে যোগদান করলাম।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সুজন দে প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে

আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯