ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 
ভারতের বিহার প্রদেশে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত গ্রামবাসী। শুক্রবার প্রদেশটির সারান জেলার বানিয়াপুর নামক গ্রামে এ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে ওই ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে গাড়িতে গুরু তোলার সময় ওই তিনজনকে আটক করার পর পিটিয়ে হত্যা করে গ্রামের কিছু মানুষ।

বিবিসি বলছে, ভারতের গরু নিয়ে সহিংসতার ঘটনা এটাই নতুন নয়। এর আগেও অনেককে এভাবে হত্যা করা হয়েছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী এবং সমাজের নিম্নশ্রেণির মানুষ এই সহিংসতার শিকার। ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র মনে করে এবং এটা মেরে ফেলা তাদের ধর্মমতে নিষিদ্ধ।

পুলিশ বলছে, মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে।

যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কয়েকজনে আটক করেছে পুলিশ। তবে ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, এসব সহিংসতা রোধে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯