ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নেপালে বৃষ্টি বন্যায় ৪৩ জনের প্রাণহানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ১৮ নারীসহ অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। পুলিশ বলছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটেছে।

রোববার দেশটির ইংরেজি দৈনিক হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ২৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পাশাপাশি দেশটির বিভিন্ন অঞ্চলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে।

গত বৃহস্পতিবার থেকে নেপালে সমতল, পাহাড়ি অঞ্চল-সহ অন্তত ২৫টি জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে ১০ হাজার ৩৮৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে ১৮৫ জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো ১ হাজার ১০৪ জনকে উদ্ধার করেছে পুলিশ।

নেপাল পুলিশ বলছে, প্রাকৃতিক এই দুর্যোগে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানোর জন্য দেশজুড়ে ২৭ হাজার ৩৮০ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। দেশটির বন্যা পূর্বাভাস বিভাগ বলছে, বর্ষাকাল শুরু হওয়ায় দেশজুড়ে আগামী দুই থেকে তিনদিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে।

দেশটির নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে নেপালের আবহাওয়া পূর্বাভাস বিভাগ। দৃষ্টিসীমা নিচে নেমে আসায় বিমান চলাচল ও সড়কপথে যান চলাচল বাধাগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে। অতিরিক্ত বর্ষণের কারণে দেশটির বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেপালে বৃষ্টি বন্যায় ৪৩ জনের প্রাণহানী

আপডেট সময় : ০১:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯