ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিঃ বন্যার পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক; 
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি প্রবল বৃষ্টির কারণে বন্যায় ভাসছে। এই বন্যার পানি এতোই প্রবল যে পানি ঢুকে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বেসমেন্টে।

টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা যায় ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের ওই বাড়ির বেসমেন্ট চেয়ার ও ডেস্কের নিচে পানি জমে আছে।

জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টি হয়েছে ৩.৩ ইঞ্চি। এতেই নাকাল অবস্থা। মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাস্তা-ঘাটে পানি জমে গেছে। স্থবির অবস্থা রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের।

ভারী বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয় ওয়াশিংটনের সব জাদুঘর ও স্মৃতি সৌধ। পানিতে আটকে পড়া গাড়ির ভেতর থেকে বহু মানুষকে উদ্ধার করে আনা হয়।

আবহাওয়া দপ্তর জানায়, ১৮৭১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে সোমবার যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তা এর আগে মাত্র ছয়বার দেখেছে আমেরিকা। বৃষ্টিতে উত্তর পশ্চিমে ভার্জিনিয়ার আর্লিংটনেরও একই অবস্থা। সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেখানে বৃষ্টি হয়েছে প্রায় ৫ ইঞ্চি।

বাসিন্দাদের সাবধান করে বলা হয়, লাগাতার বৃষ্টিতে দেখা দিতে পারে জীবনের ঝুঁকি। উঁচু কোনো জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিঃ বন্যার পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসে!

আপডেট সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯