ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ভারতের বিপক্ষে টাইগার একাদশে চার পেসার, ফিরছেন রুবেল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ২৫৭ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা, বার্মিংহাম থেকে:

টনটনের মতো বার্মিংহামের এজবাস্টন নিয়ে খানিক চিন্তিত বাংলাদেশ দল। টনটনের মতো এটিও আয়তনে ছোট মাঠ। ব্যাটে-বলে মোটামুটি সংঘর্ষ হলেই এখানে বাউন্ডারি-ওভার বাউন্ডারি হওয়ার সম্ভাবনা ব্যাপক। আর এই বিষয়টি সামনে রেখেই একাদশে এখন স্পিনার কমানোর চিন্তা-ভাবনা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের নামার আগে একাদশে একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা ছিল আগে থেকেই। মাহমুদউল্লাহ রিয়াদ ফিটনেস টেস্টে না টিকলে তার পরিবর্তে খেলা নিশ্চিত সাব্বির রহমানের। কিন্তু এখন একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজেরও। শুধুমাত্র গেম প্লেনের কারণেই একাদশ থেকে ছিটকে যেতে চলেছেন মিরাজ।

এজবাস্টনের মাঠ ছোট হওয়ায় স্পিনারদের ওপর চড়াও হওয়া খুব সহজ। গত ভারত-ইংল্যান্ড ম্যাচেই যার প্রমাণ মিলেছে। ভারতের দুই বিশ্ব সেরা রিস্ট স্পিনার ইউজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব বেদম পিটুনি খেয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। সে ভাবনা থেকেই মেহেদী হাসান মিরাজকে ড্রপ দিয়ে একজন বাড়তি পেসার খেলানোর পরিকল্পনা এঁটেছে দল।

মিরাজকে একাদশ থেকে ছেঁটে ফেলার আরও একটি কারণ হলো, ভারতীয় ব্যাটসম্যানরা বেশ স্বচ্ছন্দেই স্পিন আক্রমণ সামলাতে পারে। এদিকে মাঠও যেহেতু ছোট, সেহেতু মিরাজকে খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে আজ তাই বাংলাদেশ একাদশে রুবেল হোসেনের ফেরা প্রায় শতভাগ নিশ্চিত। এবারের বিশ্বকাপের মাত্র ১টি ম্যাচ খেললেও ভারতের ব্যাটিং লাইনআপের বিপক্ষে দলের আস্থা রুবেলের ওপরেই।

গতকাল বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও মুঠোফোনে নিশ্চিত করেছেন, মিরাজের পরিবর্তে একাদশে ফিরতে যাচ্ছেন রুবেল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতের বিপক্ষে টাইগার একাদশে চার পেসার, ফিরছেন রুবেল!

আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯