ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এরশাদের অবস্থা ‘ক্রিটিক্যাল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ‘একটু ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান তিনি।

তিনি বলেন, ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল বলা যায়। একটু ইম্প্রুভ করেছে, তবে ক্রিটিক্যাল। এখানে যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব, সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।

বয়সেরও তো একটা বিষয় আছে। এই ধরনের বয়স হলে নানাবিধ সমস্যা থাকে, বার্ধক্যজনিত সমস্যা থাকে-যোগ করেন মন্ত্রী

জাহিদ মালেক বলেন, লাইফ সাপোর্টে আছেন। উনার পরিবারের সদস্য জিএম কাদের, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও চিকিৎসকরা মত দিয়েছেন এই মুহুর্তে বাইরে নেয়ার মতো অবস্থা ওনার নাই। খুব একটা সুবিধা হবে না। কারণ যে চিকিৎসাগুলো দিতো বাইরে নিলে, সেটা এখানেই দেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যা চিকিৎসা হচ্ছে তার থেকে বেশি বাইরে দেয়ার কারণ নেই। প্লেনের যে লম্বা জার্নি সেই রকম শারীরিক অবস্থা ওনার নাই। বাইরে নেয়ার এখন চিন্তা-ভাবনা নেই। আশা করি, উনি ইম্প্রুভ করছেন। যদি ইম্প্রুভ করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। যদি ফারদার ডেটরেট করে তাহলে তো আর কিছু করার নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এরশাদের অবস্থা ‘ক্রিটিক্যাল’

আপডেট সময় : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯