ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

অত্যাধুনিক রাইফেলসহ গ্রেপ্তার ২, চার অস্ত্র ব্যবসায়ী এখনো ধরাছোঁয়ার বাইরে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ৩০৯ বার পড়া হয়েছে

হাফিজুর রাহমান শফিক:

রাজধানী ওয়ারি এলাকা থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।গ্রেপ্তারকৃতরা হলো- মো. কামাল হোসেন ও সাইদুল ইসলাম মজুমদার ওরফে রুবেল। অস্ত্র ছাড়াও তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তাকৃতদের আদালতে তোলা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সকালের সংবাদকে বলেন, গোপন তথ্যে রোববার রাতে অভিযানটি চালানো হয়। এ সময় ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি সোভিয়েত রাশিয়ার তৈরি। প্রায় সাড়ে চার কেজি ওজনের অস্ত্রটির দাম বাংলাদেশে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। তিনি বলেন, অস্ত্রটি হাতবদলের সময় তাদের আটক করা হয়। ওই সময় ছয়জন উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা অস্ত্রের ক্রেতা। পালিয়ে যাওয়া চারজনের মধ্যে দুইজন চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী। তারাই অস্ত্রটি ঢাকায় নিয়ে আসে। পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কামাল ও সাইদুলকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অত্যাধুনিক রাইফেলসহ গ্রেপ্তার ২, চার অস্ত্র ব্যবসায়ী এখনো ধরাছোঁয়ার বাইরে 

আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯