ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মোবাইলে ব্যস্ত মা, রেলিং দিয়ে পড়ে গেল শিশু (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ  সময়টা এখন মোবাইল ফোনের। মোবাইল ফোন ছাড়া শুধু নাগরিকই নয় গ্রামীণ জীবনও কল্পনাতীত।

তবে ডিজিটাল যুগে এসে অনেকেরই মোবাইল ফোন আসক্তি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, গুরত্বপূর্ণ দায়িত্বটুকুও এড়িয়ে যান তারা।

যে কারণে নানা বিপদ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অনেকে নিজেই বিপদগ্রস্ত হয়েছেন, দুর্ঘটনাকবলিত হয়েছেন।

এবার ঠিক এমনটিই ঘটল। মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিজের শিশুকে বিপদে ফেললেন এক মা।

সম্প্রতি এমন ঘটনা কলম্বিয়ার ম্যাডেলিনের এক ব্যবসাকেন্দ্রে। সেখানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় সেই দৃশ্যটি।

ইতিমধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

ওই ভিডিওটিতে দেখা গেছে, একটি শিশুকে নিয়ে লিফট থেকে বেরিয়ে এলেন এক নারী। লিফট থেকে বেরিয়েই তিনি ফোনে কথা বলতে শুরু করেন। মোবাইল ফোনে ব্যস্ত থাকায় তিনি এত ছোট শিশুর কথাই ভুলে গেলেন। তার হাত ছেড়ে দেন। আর সেই সুযোগে শিশুটি নিজের মতো ঘোরাফেরা করতে থাকে। আর তাতেই ঘটে বিপত্তি।

মায়ের অন্যমনস্কতার সুযোগে শিশুটি সামনের দিকে এগিয়ে যায়। এর পরেই সামনের রেলিং দিয়ে পড়ে যায় শিশুটি।

অবশ্য তখনই হুঁশ ফেরে মায়ের। মোবাইল ফোনে কথা বলা ছেড়ে দ্রুত দুর্ঘটনা থেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনি এবং শিশুটিকে ধরে ফেলতে সক্ষম হন।

তবে এমন ভিডিও প্রকাশের পর রাস্তায়, গাড়িতে, লিফটে বা সিঁড়িতে মোবাইল ফোনে কথা বলার আগে সন্তানকে নিরাপদ রাখতে পরামর্শ দিয়েছেন অনেকে।

এ ঘটনার জন্য অতিরিক্ত মোবাইল ফোন নির্ভরতাকেও দুষছেন কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোবাইলে ব্যস্ত মা, রেলিং দিয়ে পড়ে গেল শিশু (ভিডিও)

আপডেট সময় : ০১:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯