ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছেলের নাম ‘মোদি’ রাখলেন মুসলিম নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যখন দেশটির মুসলিমরা উদ্বিগ্ন, তখন অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তরপ্রদেশের এক মুসলিম নারী।

এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি ‘মুগ্ধ হয়ে’ নিজের সদ্যোজাত ছেলের নাম ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই মা।

সদ্যোজাতের মা মৈনাজ বেগমকে বোঝাতে ব্যর্থ হয়ে পরসাপুর মহরাউর গ্রামের সেই পরিবার নামটি নথিবদ্ধ করতে একটি হলফনামা জমা দিয়েছে।

জানা গেছে, ২৩ মে ছেলের নাম রাখা নিয়ে আলোচনার সময় মৈনাজ বেগমের মাথায় ওই আইডিয়া আসে। ওই দিনই লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় এবং নরেন্দ্র মোদি বিপুল ভোটে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হন।

আশপাশের সবাই মৈনাজ বেগমকে মত বদলাতে বললেও, তিনি অনড় থাকেন বলে পিটিআইকে জানান তার শ্বশুর ইদ্রিস।

দুবাইতে কর্মরত মৈনাজের স্বামী মুস্তাক আহমেদকে খবর দেওয়া হলে তিনিও চেষ্টা করেন স্ত্রীর মত বদলাতে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেকে মেনে নেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জেলা শাসককে উদ্দেশ করে লেখা একটি হলফনামা জমা দেওয়া হয়েছে পঞ্চায়েতের সহ-উন্নয়ন আধিকারিক ঘনশ্যাম পাণ্ডের কাছে। পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবার ওই হলফনামা পেয়েছেন তিনি।

এই কর্মকর্তা বলেন, আবেদনটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। উনিই জন্ম ও মৃত্যু নথিবদ্ধ করার বিষয়টি দেখেন। আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই হলফনামায় মৈনাজ বেগম মোদি এবং তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে গ্যাসের সংযোগ ও শৌচাগার নির্মাণের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন। তিন তালাক বন্ধের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছেলের নাম ‘মোদি’ রাখলেন মুসলিম নারী

আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯