ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক, স্বামীকে খুঁজছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
বার্তা আদান-প্রদানের অ্যাপস হোয়াটসঅ্যাপে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার ২৫ বছর বয়সী এক নারী থানায় এসে অভিযোগ করেন, ১২ মে হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি চলার সময় আচমকা তাকে তিন তালাক দেওয়া হয়।

ওই নারীর অভিযোগের ভিত্তিতে মুসলিম নারী (বৈবাহিক অধিকার রক্ষা) আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, ২০১৪ সালের মে মাসে তাদের বিয়ে হয়। ওই দম্পতির চার বছরের একটি ছেলেও রয়েছে।

কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের হাতে তিনি নিপীড়নের শিকার বলেও অভিযোগ করেন ওই নারী।

এমনকি বাবার বাড়ি থেকে যৌতুক আনতে না পারায় ঘর থেকে তাকে বের করে দিলে এক আত্মীয়ের কাছে গিয়ে থাকছেন বলে তিনি জানান।

এদিকে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা কল্যাণ কারপে জানানা, অভিযোগের ভিত্তিতে ওই নারীর স্বামী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকেই স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক, স্বামীকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯