ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ধানের শীষ প্রতীক পেলেন রেজা কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩৬৪ বার পড়া হয়েছে

ড. রেজা কিবরিয়া ডানে ও ধানের শীষ প্রতীক বামে (ছবি : সম্পাদিত)

হবিগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে লড়াইয়ে ধানের শীষ প্রতীক পেলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আওয়ামী লীগ দলের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেন।

এসময় ড. রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে আমাদের সবার একটি ডিসিপ্লিন এক্সেপ্ট করতে হবে। দেশবাসীর সামনে এটি একটি কঠিন পরীক্ষা। আমি মনে করি বাংলাদেশের মানুষ এ পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা ইনশাআল্লাহ জয়ী হব।

তিনি বলেন, নবীগঞ্জে আমার দাদার বাড়ি হলেও বাহুবলে আমার দাদির বাড়ি। কাজেই এখানে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে। দু’টি উপজেলার মানুষই আমার রক্তের সম্পর্কের।

তিনি আরও বলেন, নবীগঞ্জ-বাহুবলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। অনেকেই লন্ডনে থাকে কিন্তু তার রক্তের সম্পর্ক ছিন্ন হয় না। নবীগঞ্জ-বাহুবলের সঙ্গে আমারও সম্পর্ক আছে। জনগণ এবং আল্লাহ সঙ্গে থাকলে কোনো শক্তি নাই আমাকে পরাজিত করবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

উল্লেখ্য, রবিবার বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয় ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক পাচ্ছেন না। এ নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি দেখা দেয়।

অবশেষে সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নিজেই ধানের শীষ প্রতীক নেন ড. রেজা কিবরিয়া। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধানের শীষ প্রতীক পেলেন রেজা কিবরিয়া

আপডেট সময় : ০১:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮