ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

শতাধিক পলাতক কয়েদিকে ধরতে পুলিশি অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কারাগার থেকে পালানো শতাধিক কয়েদিকে ধরতে শনিবার পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানায়, ভোরবেলা সুমাত্রার সিয়াক জেলার ওই কারাগারে দাঙ্গা বেঁধে যায়। এরপর সেখানে আগুন ধরে গেলে কয়েদিরা পালিয়ে যায়।

স্থানীয় একটি টেলিভিশনের ফুটেজে আটক কেন্দ্রটিতে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে।

রিয়াউ প্রদেশের পুলিশ প্রধান উইদোদো একো প্রিহাস্টোপো বলেন, পলাতক কয়েদিকে ধরতে কর্তৃপক্ষ বড় ধরনের অভিযান শুরু করেছে। দুপুর নাগাদ ১শ ১৫ কয়েদিকে পুনরায় আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, এখনো বেশ কয়েকজন কয়েদি পলাতক রয়েছে। এই কারাগারে প্রায় ৬৫০ কয়েদিকে আটক রাখা হয়েছিল।

প্রিহাস্টোপো বলেন, ‘পুলিশ সেনাবাহিনী ও আপশাপাশের বাসিন্দাদের সহায়তায় এখনো বাকি পলাতক আসামিদের ধরতে তল্লাশী চালাচ্ছে।’

পুলিশ জানায়, কয়েকজন কয়েদি ড্রাগ ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে রক্ষিরা তাদের মারধর করার পর দাঙ্গা শুরু হয়।

এ সময় তিন বন্দি ছুরিকাহত ও এক পুলিশ গুলিতে আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শতাধিক পলাতক কয়েদিকে ধরতে পুলিশি অভিযান

আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯