ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ভিকারুননিসার অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩৭৪ বার পড়া হয়েছে

আন্দোলনরত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। (ছবি : সংগৃহীত)

 সকালের সংবাদ ডেস্কঃ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে নিয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।

রবিবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আপনাদের আগেই বলেছি আমরা অনেকগুলো পদক্ষেপ নেব। যতগুলো প্রশ্ন এসেছে, যতগুলো অভিযোগ এসেছে, এরই মধ্যে আদালত একটা কমিটি করে দিয়েছেন, আমরাও কমিটি করেছি। আমরাও পরিদর্শন করব, বিভিন্নভাবে চেষ্টা করব।’

অরিত্রীর পরিবারের অভিযোগ, পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করেছিলেন অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। অরিত্রীর মৃত্যুর পর টানা তিন দিন স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী ও অভিভাবক।

এ আন্দোলনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে চিহ্নিত করা হলে তাদের বরখাস্ত ও এমপিও বাতিল করা হয়।

সোহরাব হোসাইন মামলার বিষয়ে বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটুকু বলতে পারি, যিনি যা প্রাপ্য নন, তিনি যেন তা না পান, সেজন্য আমরা সচেষ্ট আছি। কোনো অবস্থাতেই যাতে কেউ অন্যায়ভাবে পরিস্থিতির শিকার না হন, সে চেষ্টাও করছি। যিনি গ্রেফতার হয়েছেন তিনি আদালতে তার বক্তব্য রাখতে পারেন, আদালত সিদ্ধান্ত দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিকারুননিসার অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপ

আপডেট সময় : ১২:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮