ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা

৮১ বছর বয়সে মায়ের দেখা পেলেন মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
মানুষের পৃথিবীতে আগমন ঘটে মায়ের মাধ্যমে। কিন্তু আয়ারল্যান্ডের এক নারী ৮১ বছর বয়সে প্রথমবারের মতো তার মায়ের দেখা পেয়েছেন। প্রথমবার মাকে দেখার পর এইলিন ম্যাককেন নামের ওই নারী জানিয়েছেন, এতটা খুশি তিনি জীবনে আর কখনও হননি।

শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এইলিন ম্যাককেনের মায়ের বয়স এখন ১০৩ বছর। তিনি থাকেন স্কটল্যান্ডে। আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি।

গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিই’র লাইভলাইন নামের একটি অনুষ্ঠানের মাকে খুঁজে পাওয়ার আরজি জানান ম্যাককেইন। প্রায় ৬০ বছর ধরে সন্ধান চালিয়েও মাকে খুঁজে না পাওয়া এইলিন এ বছরের শুরুতে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।

মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে ছুটে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জন্মের পর প্রথমবারের মতো মায়ের দেখা পেয়েছেন তিনি। শনিবার তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।

এইলিন ম্যাককেন জানালেন, স্কটল্যান্ডে গিয়ে তিনি যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন। মাকে এমনভাবে দেখার পর মুহূর্তেই কেমন জানি বোধ করতে থাকেন।

এইলিনের ভাষায়, ‘আমি তাকে বলি যে আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন মা আমাকে বলেন, ‘‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’’ তখন আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’ একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’

যে অনুষ্ঠানের মাধ্যমে মায়ের খোঁজ পেয়েছেন, সেই লাইভলাইনে নিজের অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নিয়ে বলেন, ‘প্রথম যখন আমার মায়ের খোঁজ পেলাম, তখন থেকেই আমি তাঁর দেখা পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী আমার মা। আমাকে তিনি আপন করে নিয়েছেন। তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে।’

তিন সন্তানের জননী এইলিন জানান, নিজের মাকে খুঁজে পাওয়ার পাশাপাশি তিনি জানতে পেরেছেন তার দু’জন সৎ ভাইও আছে। এইলিন বলেন, ‘আপনি ধারণাও করতে পারবেন না যে আমার জীবন কতটা বদলে গেছে। আমি এখন অনেক অনেক খুশি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৮১ বছর বয়সে মায়ের দেখা পেলেন মেয়ে

আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯