ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জোট সরকারের ভিত্তিপ্রস্তর ভাঙলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ৩২৩ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:

বিএনপি-জামাত জোট সরকারের সময় করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাপূর্ব ভিত্তিপ্রস্তরটি রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ভিত্তিপ্রস্তরটি ভাঙা শুরু করে কর্মরত শ্রমিকরা।

প্রতিস্থাপন না করে ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করে এটি প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। একইসাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাঙ্কিত ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সম্প্রসারণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য ভিত্তিপ্রস্তরটি ভাঙা হচ্ছে যা পরবর্তীতে প্রতিস্থাপন করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের সাথে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। রাস্তার কাজে তা ভাঙার প্রয়োজন যদি হয় তবে তা আগে প্রতিস্থাপন করে তারপর ভাঙার প্রয়োজন ছিলো।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবুল বাশার জানান, ‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা ভিত্তিপ্রস্তরটি প্রতিস্থাপন ছাড়া ভেঙে ফেলেছে প্রশাসন। রাতের আঁধারে করা এই ধরনের কাজ নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে ভিত্তিপ্রস্তরটি প্রতিস্থাপনের দাবি জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের সকালের সংবাদকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ৪০ ফিটের রাস্তা ও সম্মুখে দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করা হবে। এই সম্প্রসারণ এবং সৌন্দর্য্যবর্ধনের জন্য ভিত্তিপ্রস্তরের বেদিটি ভাঙা হচ্ছে, তবে ফলকটি উঠিয়ে রাস্তার কাজ শেষে ঠিকঠাক প্রতিস্থাপন করা হবে।’

ভাঙার আগেই কেন প্রতিস্থাপনের কাজটি করা হয়নি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাস্তা নির্মাণের আগে থেকে অনুমানে প্রতিস্থাপন করা হলে সেটি অসুন্দর হতে পারে। তাই প্রতিস্থাপনের কাজটি পরে করা হবে। প্রয়োজনে নামফলকের লেখা যেগুলো উঠে গিয়েছে সেগুলো নতুন কালি করে দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তরটি স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তী ২৮ মে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জোট সরকারের ভিত্তিপ্রস্তর ভাঙলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

আপডেট সময় : ০১:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯