ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঈমান কিনব না, বেচবও না: শামীম ওসমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ ৩১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি ঈমান কিনব না, বেচবও না। এবার নির্বাচনে ফেল করলে বাড়িতে যামুগা। কী আর করবে; বেশি হলে মেরেই ফেলবে। মরতে তো একদিন হবেই।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া মোড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, রাস্তা ভাঙা হলে আমার সমস্যা নেই। আমি তো ভাঙা রাস্তা দিয়ে গাড়িতে চড়ে যাব। সমস্যা তো হবে আপনাদের। এই সিস্টেম আর কতদিন চলবে? নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে কেন? আপনাদের বিবেক নেই, বিবেচনা নেই? আপনারা আমার থেকে ভালো বোঝেন।

তিনি বলেন, আমি কেন ভোট চাইবো? সমস্যা আমার নাকি আপনার? সমস্যা তো আপনার। আপনার ভালো জনপ্রতিনিধি প্রয়োজন। কারণ জনপ্রতিনিধি খারাপ হলে সমাজ নষ্ট হবে, এলাকায় উন্নয়ন হবে না। তাই আপনাকে যাচাই করে দেখতে হবে কোন জনপ্রতিনিধির আপনার প্রয়োজন। আমি যদি ভালো হই তাহলে আমার পক্ষে কাজ করবেন। আর ভালো না হলে আমার বিপক্ষে কাজ করবেন।

তিনি বলেন, আমাদের সময় মোটামুটি শেষ। আমরা এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবতেছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি আপনাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আদালতের পিপি আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈমান কিনব না, বেচবও না: শামীম ওসমান

আপডেট সময় : ১১:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮