ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত পরিশ্রমে ২৭২ নির্বাচনী কর্মীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
সারা দিন ক্লান্তিহীনভাবে নির্বাচনী দায়িত্ব সামাল দিতে গিয়ে ইন্দোনেশিয়ায় গত ১১ দিনে ২৭২ জন কর্মীর মৃত্যু হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র আরিয়েফ প্রিয় সুশান্ত শনিবার রাতে বলেন, অতিরিক্ত কাজের চাপ সামলাতে গিয়ে আরও ১ হাজার ৮৭৮ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

১৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় একসঙ্গে রাষ্ট্রপতি, সংসদ, আঞ্চলিক এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। খরচ কমাতে একই সময়ে একদিনে ভোট শুরু এবং শেষ করা হয়। ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ মানুষ ভোট দেন।

এক সঙ্গে এতগুলো ভোটের কাজ শেষ করতে গিয়ে কর্মকর্তারা হিমশিম খান। হাতে হাতে গুণতে হয় সব ব্যালট পেপার।

রয়টার্স জানিয়েছে, একযোগে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনগুলোয় প্রার্থী ছিলেন ২ লাখ ৪৫ হাজারের বেশি। তারা ২০ হাজার সিটের বিপরীতে লড়াই করেন।

ভোট নেওয়ার জন্য ৮ লাখ ১০ হাজার কেন্দ্রে প্রায় ৬ লাখ কর্মীকে দায়িত্ব দেয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে ‘পৃথিবীর সবচেয়ে জটিল নির্বাচন’ বলে বর্ণনা করছে।

দেশটির সরকার ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছে। যারা চিকিৎসাধীন তাদের সর্বোচ্চ সেবা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অতিরিক্ত পরিশ্রমে ২৭২ নির্বাচনী কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯